যাদবপুরে দেশবিরোধী কার্যকলাপের চাঞ্চল্যকর অভিযোগ, এনআইএ তদন্তের দাবি এবিভিপির!

বার্তা ডেস্কঃ

যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ দিয়ে তদন্তের দাবি জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। একই সঙ্গে ক্যাম্পাসের ঐতিহ্যবাহী প্রতীকচিহ্ন ভাঙার নেপথ্যে থাকা এবং দেশবিরোধী কর্মকাণ্ডের মদতদাতা হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক রাজেশ্বর সিনহার বিরুদ্ধে রাজ্যের থানায় থানায় এফআইআর দায়ের করার হুঙ্কার দিয়েছে সংগঠনটি।

গত বুধবার রাতে ছাত্র সংসদ সভাকে কেন্দ্র করে বামপন্থী ও এবিভিপি সমর্থকদের মধ্যে চলা সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। সেই সংঘর্ষের মাঝেই যাদবপুরের ঐতিহাসিক প্রতীকচিহ্নের একাংশ ভেঙে পড়ে। এই ঘটনার দায় একে অপরের ঘাড়ে চাপিয়েছে রাজনৈতিক শিবিরগুলি, যার জেরে রবিবার এক সাংবাদিক বৈঠকে সরাসরি অধ্যাপক রাজেশ্বর সিনহা ও বাম নেতাদের বিরুদ্ধে সরব হয় এবিভিপি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে আগামী দিনে এই ইস্যু ঘিরে আন্দোলনের পারদ চড়ার ইঙ্গিত দিয়েছে গেরুয়া শিবিরের এই ছাত্র সংগঠন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *