বাড়িতে পিএনজি থাকলে মিলবে না এলপিজি সিলিন্ডার? জেনে নিন কেন্দ্রের বড় নির্দেশ!

বার্তা ডেস্কঃ

দেশের রান্নার গ্যাসের ক্ষেত্রে বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, যেসব বাড়িতে ইতিমধ্যেই পাইপলাইনের মাধ্যমে পিএনজি সংযোগ পৌঁছে গিয়েছে এবং তা ব্যবহার করা হচ্ছে, সেখানে একই সঙ্গে এলপিজি সিলিন্ডার রাখার বা ব্যবহারের সুযোগ থাকছে না। পেট্রোলিয়াম মন্ত্রকের এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো এলপিজির ওপর ক্রমবর্ধমান চাপ কমানো এবং পাইপলাইন গ্যাসের পরিকাঠামো দ্রুত সম্প্রসারণ করা। নিয়মানুযায়ী, পিএনজি সংযোগ নেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট গ্রাহকদের এলপিজি সংযোগ সমর্পণ করতে হবে।

সরকারের এই নতুন নীতি বাস্তবায়নে রাজ্য সরকার, তেল বিপণন সংস্থা এবং সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন সংস্থাকে যৌথভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা স্তরেও এই প্রক্রিয়া নজরদারির জন্য বিশেষ সমন্বয় ব্যবস্থা তৈরি করা হচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে যেসব এলাকায় ইতিমধ্যেই পিএনজি পরিকাঠামো রয়েছে, সেখানে রান্নার গ্যাসের সঠিক ব্যবহার ও সুষম বন্টন নিশ্চিত করা সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *