তুরস্ক থেকে গোপন অস্ত্র আসছে পাকিস্তানে, রাওয়ালপিন্ডিতে কিসের প্রস্তুতি!

বার্তা ডেস্কঃ

গত ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানের দুটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে তুরস্কের সামরিক বিমানের অস্বাভাবিক যাতায়াত ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, গত ১৯ থেকে ২১ আগস্টের মধ্যে রাওয়ালপিন্ডির নূর খান ও করাচির মাসরুর ঘাঁটিতে তুরস্কের একাধিক সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমান অবতরণ করেছে। গোয়েন্দাদের ধারণা, এই পণ্যবাহী বিমানগুলির মাধ্যমে পাকিস্তান বড় মাত্রায় ড্রোন এবং উন্নত সামরিক সরঞ্জাম সংগ্রহ করছে। অতীতে ইউক্রেন যুদ্ধে আলোড়ন ফেলা ‘বায়রাতার টিবি২’ ড্রোনের পাশাপাশি এইচকিউ সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেমও এই চালানের অন্তর্ভুক্ত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মূলত ভারতের বিরুদ্ধে কৌশলগত লড়াইয়ে নিজেদের অস্ত্রভাণ্ডার ভারী করতেই এই তোড়জোড় শুরু করেছে ইসলামাবাদ। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা চুক্তির আবহে এই সামরিক তৎপরতা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কূটনীতিবিদদের মতে, অপারেশন সিঁদুরের পর সামরিক ধাক্কা সামাল দিতে এবং নিজেদের শক্তি বৃদ্ধি করতে মরিয়া হয়ে উঠেছে শাহবাজ শরিফ ও আসিফ মুনিরের প্রশাসন। তুরস্কের সঙ্গে এই ঘনিষ্ঠ সামরিক বোঝাপড়া আন্তর্জাতিক মহলে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *