জেন-জি মন জয় করতে বিজেপির বিশেষ টিম, শুরুতেই তুলকালাম কটাক্ষ CJP-র!

বার্তা ডেস্কঃ

দেশের তরুণ প্রজন্ম বা জেন-জি (Gen-Z)-র মন জয় করতে এবং তাদের অভাব-অভিযোগ ও প্রত্যাশাগুলো সরাসরি বুঝতে একটি বিশেষ আউটরিচ টিম গঠন করেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের নেতৃত্বে গঠিত এই নতুন প্রতিনিধি দলে স্মৃতি ইরানি এবং বিনোদ তাওড়ের মতো হেভিওয়েট নেতাদের রাখা হয়েছে। মূলত দিল্লির যন্তর মন্তরের সাম্প্রতিক ছাত্রবিক্ষোভের পর থেকেই তরুণ প্রজন্মের সঙ্গে দূরত্ব ঘোচাতে এবং সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে পদ্ম শিবির।

তবে বিজেপির এই বিশেষ উদ্যোগের ঘোষণা সামনে আসতেই তীব্র রাজনৈতিক আক্রমণ শানিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। দলটির প্রধান মুখপাত্র সৌরভ দাস পদ্ম শিবিরের এই পদক্ষেপকে পুরোপুরি ব্যঙ্গ করে নিতিন নবীন ও স্মৃতি ইরানির অতীত বিতর্কিত ভূমিকা মনে করিয়ে দিয়েছেন। অতীতে তরুণ প্রজন্ম ও আন্দোলনকারীদের বিরুদ্ধে করা বিজেপির শীর্ষ নেতৃত্বের আপত্তিকর মন্তব্যগুলোকে হাতিয়ার করে এই জনসংযোগ কর্মসূচিকে একহাত নিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *