দুর্গাপূজায় আসানসোলের নিরাপত্তা নিয়ে বড় চমক, পথে নামল ‘দুর্গা স্কোয়াড’!

বার্তা ডেস্কঃ

উৎসবের মরশুম আসতেই শহরবাসীর নিরাপত্তায় বড় পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন। কলকাতার পর এবার আসানসোলেও ২৪ ঘণ্টা রাজপথ ও অলিগলিতে বাইক এবং স্কুটিতে টহল দিতে শুরু করল ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ বাহিনী। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এই বিশেষ মহিলা আর্মড স্কোয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

সোমবার আসানসোল পুলিশ লাইনের শরৎ মঞ্চে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমারসহ জেলা শাসক ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা। প্রাথমিক পর্যায়ে ১০টি বাইক ও স্কুটি নিয়ে গঠিত এই মহিলা বাহিনী পুরো জেলায় সক্রিয়ভাবে টহল দেবে, যাতে রাস্তায় কোনো নারী নির্যাতন বা শ্লীলতাহানির ঘটনা এড়ানো সম্ভব হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষ ১০০ বা ১১২ নম্বরে ফোন করে তাৎক্ষণিক সাহায্য নিতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *