ছবি আর বিস্কুট বানানো এক নয়, ভেন্ট্রিলোকুইস্ট চরিত্রে এসে বড় বার্তা দিলেন শাশ্বত!

বার্তা ডেস্কঃ

অভিনয়ে বৈচিত্র্য আনতে সবসময় প্রস্তুত অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। ড. কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত নতুন ছবি ‘হাবুল’-এ তাঁকে প্রথমবার দেখা যাবে এক ভেন্ট্রিলোকুইস্টের চ্যালেঞ্জিং চরিত্রে। যেখানে পুতুলের সাহায্যে কণ্ঠস্বরের জাদুতে তৈরি হয় বিশেষ পারফর্মিং আর্টের এক অদ্ভুত ভ্রম। এই নতুন অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেতা জানান, শুধুমাত্র গতানুগতিক কাজ করার মানসিকতা থেকে তিনি অনেক দূরে সরে এসেছেন। তাঁর স্পষ্ট কথা, ভালো কাজের মাধ্যমেই তিনি নিজের অভিনয়সত্তাকে নতুনভাবে খুঁজে পেতে চান।

একটি মানসম্মত ছবি তৈরির প্রক্রিয়াকে বিস্কুট তৈরির সঙ্গে তুলনা করে শাশ্বত বলেন, ছবি তৈরি তো আর বিস্কুট নয় যে একসঙ্গে একশো প্যাকেট বানিয়ে ফেলা যাবে। একটি ভাল কাজ উপহার দিতে হলে সময়, ভাবনা ও গভীর যত্নের প্রয়োজন রয়েছে। একইসঙ্গে বাংলা ছবির প্রেক্ষাগৃহে দর্শকসংখ্যা কমে যাওয়া নিয়েও নিজের উদ্বেগের কথা প্রকাশ করেছেন তিনি। তাই সংখ্যার দৌড়ে না ছুটে, মানসম্মত ও চ্যালেঞ্জিং কাজের মাধ্যমেই তিনি দর্শকদের মন জয় করতে চান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *