চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন, আমজনতার পকেট বাঁচাতে সরকার কি কোনো পদক্ষেপ নেবে?

বার্তা ডেস্কঃ

উৎসবের মরশুমের ঠিক আগে দেশের বাজারে ফের চড়চড় করে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। দিল্লি-এনসিআর থেকে চেন্নাই—দেশজুড়ে খুচরো বাজারে পেঁয়াজ প্রতি কেজি ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে, যা গত একমাসে প্রায় ২০ শতাংশ বেশি। বিশেষ করে নাসিকে পেঁয়াজের দাম একমাসে ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। দিল্লির পাইকারি বাজারেও আজ দাম পৌঁছেছে প্রতি কেজি ৪২ টাকায়। এই আকস্মিক মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের পকেটে টান পড়ার পাশাপাশি ব্যবসায়ীদের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে। পরিস্থিতি সামাল দিতে এবার নড়েচড়ে বসেছে কেন্দ্র, এবং বাফার স্টক থেকে দ্রুত পেঁয়াজ বাজারে ছাড়ার প্রস্তুতি শুরু হয়েছে।

পেঁয়াজের এই মূল্যবৃদ্ধির পাশাপাশি চিনির চড়া দামও সাধারণ মানুষের উৎসবের আনন্দ ম্লান করে দিচ্ছে। বর্তমানে খুচরো বাজারে প্রতি কেজি চিনি ৬৫ টাকা বা তার বেশিতে বিক্রি হচ্ছে, যা একমাসে প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চিনির এই ঊর্ধ্বমুখী দামকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তরজা। বিরোধী দলগুলির দাবি, ইথানল তৈরিতে আখের ব্যবহারই চিনির জোগান কমিয়ে দিচ্ছে। যদিও কেন্দ্র এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে জানিয়েছে যে দেশে আখের কোনও ঘাটতি নেই। নিত্যপ্রয়োজনীয় এই দুই খাদ্যপণ্যের লাগামছাড়া দামে আমজনতার হেঁশেলে এখন বড়সড় সংকট তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *