১.৫ কোটি পরিবারকে বিনামূল্যে রান্নার গ্যাস, রাজ্য সরকারের ধামাকা!

বার্তা ডেস্কঃ

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় রাজ্যের সাধারণ মানুষের আর্থিক বোঝা কমাতে একটি জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেছেন। আগামী ২০২৭ সালের পঙ্গল থেকে ‘অন্নপূর্ণী সুপার সিক্স’ প্রকল্পের মাধ্যমে বার্ষিক আড়াই লক্ষ টাকার কম আয় করা প্রায় ১.৩০ কোটি পরিবারকে তিনটি করে বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধাভোগীরা যে LPG সিলিন্ডারগুলো কিনবেন, তার সম্পূর্ণ অর্থ সরাসরি তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এর ফলে রাজ্য সরকারের বার্ষিক প্রায় চার হাজার কোটি টাকা খরচ হবে বলে অনুমান করা হচ্ছে।

উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে রান্নার গ্যাসের জোগানে ঘাটতি ও দাম বৃদ্ধির জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে রূপান্তরকামীদের বিনামূল্যে বাসযাত্রা এবং মহিলাদের ‘ভেত্রি পায়ানাম’ প্রকল্পের পরিধি বাড়ানোর ঘোষণা করা হয়েছে। আগামী ২ অক্টোবর থেকে মহিলারা শহরাঞ্চলের এক্সপ্রেস ও ডিলাক্স বাসসহ পাহাড়ি রুটের নিয়মিত ভাড়ার বাসেও বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এই বর্ধিত পরিসরের ফলে রাজ্য সরকারের বার্ষিক অতিরিক্ত প্রায় ছয় হাজার কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *