সিএএ বাস্তবায়ন, ক্ষমতার কেন্দ্রে এখন রাজ্যই!

বার্তা ডেস্কঃ

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর করার ক্ষেত্রে এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এখন থেকে সিএএ-র আওতায় নাগরিকত্বের আবেদন গ্রহণ, শুনানি এবং চূড়ান্ত সার্টিফিকেট প্রদান—সব প্রক্রিয়ার পূর্ণ ক্ষমতা রাজ্য সরকারের হাতে হস্তান্তর করা হয়েছে। এই সংক্রান্ত একটি গেজেট বিজ্ঞপ্তিও ইতিমধ্যে প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

সোমবার নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এতদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা এই দায়িত্ব এখন থেকে জেলাশাসকদের ওপর ন্যস্ত করা হয়েছে। তিনি বলেন, “বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা হিন্দু শরণার্থী ও মতুয়া সম্প্রদায়ের মানুষেরা এবার সরাসরি রাজ্য সরকারের কাছ থেকেই তাঁদের নাগরিকত্ব বুঝে নেবেন।”

পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়:

  • মোট আবেদনকারী: প্রায় ২ লক্ষ ৩০ হাজার জন।
  • ইতিমধ্যে সনদপ্রাপ্ত: ২৩ হাজার জন।
  • প্রক্রিয়াধীন আবেদন: ২ লক্ষ ৭ হাজার জন, যাদের শুনানি দ্রুত সম্পন্ন করে রাজ্যই সার্টিফিকেট তুলে দেবে।

নতুন আবেদনকারীদেরও দ্রুত আবেদন করার আহ্বান জানিয়ে আশ্বাস দেওয়া হয়েছে যে, ক্ষমতার এই পরিবর্তনের ফলে অত্যন্ত দ্রুততার সঙ্গে সব জটিলতা কাটিয়ে নাগরিকত্ব পাওয়ার পথ সুগম হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *