এক দেশ এক ভোট নিয়ে পদ্ম সম্মান প্রাপকদের বড় সমর্থন!
August 25, 2026
বার্তা ডেস্কঃ
‘এক দেশ এক ভোট’ প্রস্তাব নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা ও বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই এই উদ্যোগে বড়সড় সমর্থন মিলল দেশের গুণীজনদের তরফ থেকে। গত কাল সংসদ ভবনের যৌথ কক্ষে বিজেপি সাংসদ পিপি চৌধুরীর নেতৃত্বাধীন যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে প্রায় ১০ জন পদ্ম সম্মান প্রাপক উপস্থিত থেকে তাঁদের মতামত প্রকাশ করেন। উপস্থিত পদ্ম প্রাপকদের অধিকাংশই লোকসভা ও রাজ্য বিধানসভা নির্বাচন একসঙ্গে আয়োজন করার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। জেপিসির সামনে বিশিষ্ট নাগরিকদের এই মতামত পেশের ঘটনাটি বর্তমানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।