আমেরিকার হুমকির কড়া জবাব দিল ইরান!

বার্তা ডেস্কঃ

হরমুজ প্রণালী উন্মুক্ত করার শর্ত হিসেবে আমেরিকার কাছে সমস্ত আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছিল তেহরান। কিন্তু ওয়াশিংটন সেই পথে না হেঁটে উল্টে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর হুমকি দিয়েছে। এর জবাবে একচুলও জমি ছাড়তে নারাজ মোজতবা খামেনেইর দেশ। স্পষ্ট জানিয়ে দিয়েছে—যেকোনো পরিস্থিতির মোকাবিলার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত।

মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট সম্প্রতি জানিয়েছেন, তেহরানের আয়ের সমস্ত উৎস ও আর্থিক জীবনরেখা সম্পূর্ণ বিচ্ছিন্ন করাই ওয়াশিংটনের মূল লক্ষ্য। তিনি হুঁশিয়ারি দেন, যেসব দেশ বা সংস্থা ইরানকে অর্থ পাচারে সাহায্য করছে বা তাদের সাথে বাণিজ্যিক লেনদেন রাখছে, তাদের মার্কিন ডলার ব্যবস্থা থেকে বাদ দেওয়া হবে। বেসেন্টের স্পষ্ট বার্তা, “ইরানের সঙ্গে অবিলম্বে সমস্ত সম্পর্ক ছিন্ন করুন, না হলে কড়া নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।”

তবে আমেরিকার এই হুমকিকে স্রেফ ‘বাগাড়ম্বর’ বলে উড়িয়ে দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের এই দেশটির দাবি, আমেরিকার নিজস্ব অর্থনৈতিক অবস্থা এখন এমন জায়গায় নেই যে তারা নতুন করে অন্যান্য একাধিক দেশের ওপর নিষেধাজ্ঞা চাপাতে পারবে। ইরানের অর্থমন্ত্রী আলি মাদানিজাদেহ জানিয়েছেন, তারা মার্কিন পদক্ষেপের মুখোমুখি হতে পুরোপুরি তৈরি। একই সাথে তেহরানের দাবি, তাদের প্রধান বাণিজ্যিক অংশীদাররা ওয়াশিংটনের এই চোখরাঙানিকে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছে না এবং তারা আমেরিকার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *