আমেরিকায় বড় ধাক্কা, হু হু করে বাড়ছে এইচওয়ানবি ও ওপিটি ভিসার খরচ!
বার্তা ডেস্কঃ
যুক্তরাষ্ট্রে প্রবাসী ভারতীয়দের জন্য বড়সড় আর্থিক চাপ সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জনপ্রিয় এইচওয়ানবি (H-1B) এবং অপটিক্যাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (OPT) ভিসার ফি বাড়ানোর একটি নতুন প্রস্তাব পেশ করার তোড়জোড় শুরু করেছে। এর ফলে মার্কিন মুলুকে কর্মরত পেশাজীবী এবং উচ্চশিক্ষারত ছাত্রছাত্রীদের ভিসা সংক্রান্ত খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
গত অর্থবর্ষে এইচওয়ানবি ভিসার আবেদনকারীদের প্রায় ৭১ শতাংশই ছিলেন ভারতীয়। ফলে এই সম্ভাব্য ফি বৃদ্ধির ঘোষণা ভারতীয় সম্প্রদায়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও প্রস্তাবটি বর্তমানে পর্যালোচনার স্তরে রয়েছে এবং নতুন ফি-র সুনির্দিষ্ট পরিমাণ এখনও প্রকাশ করা হয়নি, তবে এই পদক্ষেপে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ ও পড়াশোনা উভয় ক্ষেত্রেই বাড়তি ব্যয়ের বোঝা টানতে হতে পারে।