ভিক্ষাবৃত্তি করেই জীবন পার! মৃত্যুর পর ভাড়া ঘরে মিলল ৩০ বস্তা টাকা
বার্তা ডেস্কঃ
সারাজীবন মানুষের দ্বারে দ্বারে হাত পেতে চলা এক বৃদ্ধার মৃত্যুর পর উদ্ধার হয়েছে অভাবনীয় সম্পদ। কর্নাটকের মাণ্ডিয়া জেলায় ৬৮ বছর বয়সি হুর নামের এক বৃদ্ধা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগে নিজের ভাড়া বাড়িতে মারা যান। দুই বছর আগে তাঁর বোন মারা যাওয়ার পর থেকেই তিনি একা বসবাস করছিলেন। মৃত্যুর পর স্থানীয় বাসিন্দারা ঘরের জিনিসপত্র গুছিয়ে পরিষ্কার করতে গিয়ে ৩০টিরও বেশি প্লাস্টিকের বস্তা দেখতে পান। কৌতুহলবশত সেই বস্তাগুলি খুলতেই চোখ কপালে ওঠে সবার। বস্তার ভেতর থেকে উদ্ধার হয় হাজার হাজার মুদ্রা এবং ১০, ২০ ও ৫০ টাকার নোটের বান্ডিল। দীর্ঘক্ষণ ধরে স্থানীয় বাসিন্দাদের টাকা গণনার পর মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ৮ লক্ষ ৪০ হাজার টাকা।
সারাজীবন চরম অর্থাভাবে দিন কাটানো ওই বৃদ্ধার মৃত্যুর পর উদ্ধার হওয়া এই বিশাল অর্থ নিয়ম মেনে তাঁর দুই ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে এক ভাই ৬ লক্ষ টাকা গ্রহণ করেন এবং বাকি ২ লক্ষ ৪০ হাজার টাকা অপর ভাই স্থানীয় একটি মসজিদে দান করে দেন। ভিক্ষাবৃত্তির মাধ্যমে তিল তিল করে জমানো এই বিপুল পরিমাণ অর্থ বৃদ্ধার নিজের কোনো দিন উপকারে না আসলেও, মৃত্যুর পর তাঁর ঘর থেকে এই সম্পত্তি উদ্ধারের ঘটনাটি এখন স্থানীয় এলাকাসহ নেটদুনিয়ায় তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
Crorepati Poor Beggar Woman: After Her Death It Was Found She Was a Crorepati not poor
An elderly poor woman in Karnataka used to beg near a mosque and saved a large amount.
After her death mosque committee members found cash bags while cleaning her home.
The total could… pic.twitter.com/Zd6k5FSVTQ
— Ramesh Tiwari (@rameshofficial0) August 23, 2026