মমতা ঘনিষ্ঠ নেতার ডেরায় পাকিস্তানি নোটের হদিশ, সম্পত্তির পাহাড় দেখে তাজ্জব পুলিশ!

বার্তা ডেস্কঃ

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের জালিয়াতি মামলার তদন্তে নেমে মমতা ঘনিষ্ঠ এক নেতার ফ্ল্যাট ও বাড়িতে তল্লাশি চালিয়ে ১২ লক্ষ ৮৪ হাজার ভারতীয় টাকার পাশাপাশি পাকিস্তানি ও সৌদি মুদ্রার সন্ধান মিলেছে। একই সঙ্গে সেখান থেকে উদ্ধার হয়েছে দেড়শটিরও বেশি জমির দলিল, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোলপুরের ওই ফ্ল্যাট এবং ডোমকলের বাড়িতে দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়েছে।

প্রাথমিকভাবে বিপুল পরিমাণ নগদ অর্থ ও বিদেশি মুদ্রা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও, এর সঙ্গে সরাসরি কোনো বেআইনি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাকিস্তানের নোট বা সৌদি মুদ্রা সেখানে কেন এবং কীভাবে রাখা হয়েছিল, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোরালো জেরা। তবে একে নিছক সম্পত্তি সংক্রান্ত তদন্ত হিসেবে না দেখে, এর পেছনে কোনো বড় আর্থিক লেনদেন বা দুর্নীতির যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ডেমকলসহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *