‘বাটোয়ারা ১৯৪৭’-এর জন্য সানিকে কত কোটি দিলেন আমির!

বার্তা ডেস্কঃ

দেশভাগের করুণ পটভূমিতে নির্মিত এবং রাজকুমার সন্তোষী পরিচালিত ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি ‘বাটোয়ারা ১৯৪৭’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশেষ করে ছবিটির তারকাদের পারিশ্রমিক সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে পৌঁছেছে। ‘গদর ২’ এবং ‘বর্ডার ২’-এর অবিশ্বাস্য সাফল্যের পর ইন্ডাস্ট্রিতে সানি দেওয়ালের স্টার পাওয়ার যে বহুগুণ বেড়েছে, তা আবারও প্রমাণিত হয়েছে এই ছবির মাধ্যমে।

সূত্রের খবর অনুযায়ী, এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করার জন্য সানি দেওল সবচেয়ে বড় অঙ্কের পারিশ্রমিক হিসেবে প্রায় ৬০ কোটি টাকা নিয়েছেন। মূল পারিশ্রমিকের পাশাপাশি ছবির লভ্যাংশেরও একটি বড় অংশ পাওয়ার কথা রয়েছে তাঁর। অন্যদিকে, দীর্ঘদিন পর বড় পর্দায় প্রত্যাবর্তন করা প্রীতি জিন্টা এই কাজের জন্য নিয়েছেন প্রায় ১০ কোটি টাকা। এছাড়া অভিনেতা আলি ফজল ৭ কোটি এবং অভিমন্যু সিং ২ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। তবে নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাজেট বা পারিশ্রমিক নিয়ে কোনো ঘোষণা করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *