আমেরিকার মাটিতে মোহন ভাগবত, ম্যাডিসন স্কোয়ারে ঐতিহাসিক আয়োজন!

বার্তা ডেস্কঃ

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) শতবর্ষ উদযাপন উপলক্ষে তিন দেশ সফরে আমেরিকা পৌঁছলেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। মঙ্গলবার নিউ ইয়র্কে পা রাখার পর তাঁকে প্রথাগতভাবে ‘তিলক’ পরে অভ্যর্থনা জানানো হয়। আমেরিকা ছাড়াও কানাডা এবং যুক্তরাজ্য সফর করবেন তিনি। আগামী শনিবার নিউ ইয়র্কের বিখ্যাত ‘ম্যাডিসন স্কোয়ার গার্ডেন’-এ ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলেব্রেশনস’ শীর্ষক এক বিশেষ সমাবেশের আয়োজন করা হয়েছে। ‘আমেরিকান হিন্দুস ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ’ (AHEAD) ফোরামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ব ভ্রাতৃত্বের বার্তা দেওয়া হবে।

প্রবাসীদের আমন্ত্রণে শুরু হওয়া এই আন্তর্জাতিক সফরের মূল লক্ষ্য বিশ্বমঞ্চে ভারত ও হিন্দু সমাজ সম্পর্কে ইতিবাচক তথ্য তুলে ধরা। এদিকে সফরের প্রাক্কালে ‘ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’ (USCIRF) আরএসএস সংক্রান্ত কিছু নিষেধাজ্ঞা জারির আর্জি জানালেও, ভারতের বিদেশ মন্ত্রক সেই দাবি কঠোরভাবে খারিজ করে দিয়েছে। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে যে, পক্ষপাতদুষ্ট এই ধরনের সংস্থাকে বরাবরই উপেক্ষা করা উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *