রাখিতেও রাজত্ব! মোদী-শুভেন্দুর ছবিতে কাঁথির বাজারে তুঙ্গে রাজনৈতিক রাখি!

বার্তা ডেস্কঃ

উৎসবের মরশুম মানেই নতুন ট্রেন্ড, আর এই রাখি পূর্ণিমায় পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সেই ট্রেন্ড নিল এক রাজনৈতিক রূপ। সাধারণ সুতো বা জনপ্রিয় কার্টুন চরিত্রের রাখি পেছনে ফেলে কাঁথির বাজারে এখন রাজত্ব করছে ‘রাজনৈতিক রাখি’।

কাঁথির বিভিন্ন দোকানগুলোতে দেদার বিকোচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং পদ্মফুলের ছবি দেওয়া বিশেষ রাখি। শুধু রাজনৈতিক অনুগামীরাই নন, সাধারণ মানুষের মধ্যেও এই রাখি কেনার ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। ভাই-বোনের ভালোবাসার উদযাপনে এই অভিনব রাজনৈতিক ছোঁয়া এখন কাঁথি শহরজুড়ে আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *