ভিক্ষার আড়ালে কোটি টাকার রহস্য! মৃত্যুর পর ঘর থেকে মিলল বস্তা বস্তা টাকা

বার্তা ডেস্কঃ

কর্নাটকে ৭০ বছরের বৃদ্ধা হুর-এর মৃত্যুর পর তাঁর ভাড়া ঘর থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ অর্থ, যা দেখে স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বোনকে নিয়ে একটি ছোট ভাড়া বাড়িতে থাকতেন হুর। বোন মারা যাওয়ার পর একা হয়ে পড়েন এবং ভিক্ষাবৃত্তি করেই জীবনযাপন করতেন। সম্প্রতি বার্ধক্যজনিত অসুস্থতায় তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর পর ঘর পরিষ্কার করতে গিয়ে প্রতিবেশীরা খুঁজে পান ৩০টিরও বেশি বস্তা। সেগুলো খুলতেই বেরিয়ে আসে ১০, ২০ ও ৫০ টাকার নোটের বান্ডিল এবং হাজার হাজার কয়েন। দীর্ঘ বছরের জমানো এই টাকা গুনে দেখা যায় মোট পরিমাণ ৮ লক্ষ ৪০ হাজার টাকা।

এই খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়। উদ্ধার হওয়া সম্পূর্ণ টাকা পরবর্তীতে হুরের দুই ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর এক ভাই নিজের ভাগের অর্থ স্থানীয় একটি মসজিদে দান করে দেন। একজন ভিক্ষুক মহিলার জীবনের এমন বিপুল সঞ্চয় এখন নেটদুনিয়ায় চর্চার মূল বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *