‘বন্দে মাতরম’ নিয়ে বড় সিদ্ধান্ত, কংগ্রেসকে দেশবিরোধী বলে তোপ বিজেপির!

বার্তা ডেস্কঃ

কেরলের পর এবার কংগ্রেস শাসিত কর্নাটকেও সরকারি অনুষ্ঠানে জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর মাত্র দুটি স্তবক গাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যটির উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার স্পষ্ট জানিয়েছেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনে পুরো গান নয়, বরং প্রথম দুটি স্তবকই গাওয়া হবে। এই সিদ্ধান্তের পরেই কেন্দ্রের আইন অমান্য করার অভিযোগ তুলেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, সংসদের নিয়ম ও কেন্দ্রের নির্দেশ গোটা দেশের জন্য বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও রাজ্য সরকারের এমন পদক্ষেপ সাংবিধানিক সংকট তৈরি করছে।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বন্দে মাতরমের পূর্ণাঙ্গ রূপ গাওয়ার নিয়ম নির্ধারিত হলেও, কংগ্রেস নেতৃত্ব ঐতিহ্যগতভাবে দলের অধিবেশনে গীত দুটি স্তবকেই অনড় রয়েছে। এই ঘটনায় তীব্র আক্রমণ শানিয়ে বিজেপি মুখপাত্র গৌরব বল্লভ অভিযোগ করেছেন যে, এই অবস্থান কংগ্রেসের তথাকথিত দেশবিরোধী ও সংবিধান বিরোধী মানসিকতাকেই স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। জাতীয় গান পরিবেশন নিয়ে রাজ্য ও কেন্দ্রের এই সংঘাত আগামী দিনে জাতীয় রাজনীতিতে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *