বাজারের আগুন দামে কারসাজি নাকি সত্যি সংকট, হুগলিতে হানা দিয়ে ঘুম ওড়াল টাস্ক ফোর্স!

বার্তা ডেস্কঃ

বাজারে কি সত্যি হু হু করে বাড়ছে চিনির দাম, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও সিন্ডিকেটের কারসাজি? সাধারণ মানুষের পকেটের টানাপোড়েন ও ক্রমবর্ধমান দামের আসল রহস্য ভেদ করতে এবার আসরে নামল প্রশাসন। চন্দননগর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা চন্দননগর, চুঁচুড়া, শেওড়াফুলি এবং ব্যান্ডেলের বিভিন্ন বাজার ও মুদিখানার দোকানে আচমকা অভিযান চালিয়েছেন। দোকানগুলোতে পণ্যের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের ফারাক খতিয়ে দেখার পাশাপাশি গুদামে গিয়ে মজুত পণ্যের সঠিক হিসাবও তল্লাশি করা হয়।

আলু, পেঁয়াজ ও চিনির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ খতিয়ে দেখতেই এই বিশেষ পদক্ষেপ। অভিযানে ব্যবসায়ীদের স্পষ্ট ভাষায় সতর্ক করে জানানো হয়েছে, নিয়মবহির্ভূতভাবে পণ্য মজুত বা কালোবাজারি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাজারে দামের অস্বাভাবিক ওঠানামার আসল কারণ খুঁজতে এবং সাধারণ ক্রেতাদের স্বস্তি দিতে প্রশাসনের এই কড়া নজরদারি অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *