‘বন্দে মাতরম’ নিয়ে বড় সিদ্ধান্ত, কর্নাটকে তোপ দাগল বিজেপি!
বার্তা ডেস্কঃ
‘বন্দে মাতরম’ গান সম্পূর্ণ নাকি আংশিক গাওয়া হবে—এই ইস্যুকে কেন্দ্র করে মোদি সরকার ও কংগ্রেসের সংঘাত চরম আকার ধারণ করেছে। কেরলের পর এবার কংগ্রেস শাসিত কর্নাটক সরকারও সরকারি অনুষ্ঠানে জাতীয় গানের প্রথম দুটি স্তবক গাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। কেন্দ্রের নিয়ম অমান্য করে এই আংশিক গাওয়ার ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা দেশে সাংবিধানিক ও রাজনৈতিক সংকটের আবহ তৈরি হয়েছে।
এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে শাসকদল কংগ্রেসকে সরাসরি ‘দেশবিরোধী’ বলে আক্রমণ শাণিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, কেন্দ্র আইন এনে পুরো গান গাওয়ার নিয়ম করলেও কর্নাটক সরকার তা প্রকাশ্যে মানতে অস্বীকার করছে, যা সংবিধানের প্রতি অনীহারই স্পষ্ট প্রমাণ। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার সাফ জানিয়েছেন, দলগত সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শুধু দুটি স্তবকই গাওয়া হবে। এই ঘটনায় জাতীয় রাজনীতিতে উত্তেজনা আরও বাড়ল।