প্রধানমন্ত্রীর বাসভবন সংলগ্ন বস্তি উচ্ছেদের চূড়ান্ত নির্দেশ, চরম বিপাকে সাড়ে তিনশো পরিবার!

বার্তা ডেস্কঃ

দেশের রাজধানী দিল্লির অত্যন্ত সুরক্ষিত ও ভিভিআইপি এলাকায় অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন সংলগ্ন তিনটি বস্তি অবিলম্বে খালি করার বড় নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। আদালতের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভাই রাম ক্যাম্প, ডিআইডি ক্যাম্প এবং মসজিদ ক্যাম্পের সাড়ে তিনশোরও বেশি বাসিন্দাকে আগামী ছয় সপ্তাহের মধ্যে তাঁদের ঝুপড়ি ছেড়ে দিতে হবে। মূলত জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং সামরিকভাবে অত্যন্ত সংবেদনশীল এই ভিভিআইপি এলাকার সুরক্ষার কথা মাথায় রেখেই আদালত এই কড়া উচ্ছেদ নির্দেশ কার্যকর করার কথা বলেছে।

নির্দিষ্ট এই ছয় সপ্তাহের মধ্যে দিল্লির বাইরে সাবদা ঘেবরায় সরকারের তৈরি বিকল্প বাসস্থানে তাঁদের স্থানান্তরিত করতে হবে। এদিকে পুনর্বাসন এলাকায় জল ও বিদ্যুতের মতো মৌলিক নাগরিক পরিষেবাগুলি ঠিকমতো মিলছে কি না, তা তদারকি করতে একটি উচ্চপর্যায়ের বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। তবে কর্মক্ষেত্র থেকে দূরে এই পুনর্বাসনের কারণে বস্তির দিনমজুর ও চালক শ্রেণির মানুষগুলির রুটিরুজি এবং তাঁদের সন্তানদের পড়াশোনা নিয়ে তীব্র অনিশ্চয়তা দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *