হিমালয়ে ভয়াবহ তুষারধস, নেপালের পাশে দাঁড়াতে মোদীর জরুরি ফোন!

বার্তা ডেস্কঃ

ভূমিকম্পের ধাক্কা সামলে ওঠার আগেই ভয়াবহ আকস্মিক বন্যার মুখে পড়েছে নেপালের রাসুয়া জেলার ভটেকোশি নদী অববাহিকা। এই জলপ্রলয় ও তুষারধসে মুহূর্তে ভেসে গেছে স্থানীয় বাজার, রাস্তাঘাট, সেতু, ঘরবাড়ি এবং একাধিক বিদ্যুৎ কেন্দ্র। বিপর্যয়ের কবলে পড়ে হাজার হাজার স্থানীয় বাসিন্দার পাশাপাশি বহু মানসরোবরগামী তীর্থযাত্রী ও ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতের সাহায্য প্রার্থনা ও প্রধানমন্ত্রী মোদীর আশ্বাস

পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়ায় নেপালের বালেন শাহ সরকার ভারতের কাছে সরাসরি উদ্ধারকাজের জন্য সাহায্য চেয়েছে। নেপালের শিক্ষামন্ত্রী শাসমিত পোখারেল ও পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানান, সড়ক যোগাযোগ ও সেতু সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ায় আকাশপথ ছাড়া ত্রাণ পৌঁছানো আসাম্ভব।

ঘটনার পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং ভারতের পক্ষ থেকে সবরকম মানবিক ও ত্রাণ সহায়তার পূর্ণ আশ্বাস দেন। ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টার, বিশেষজ্ঞ উদ্ধারকারী দল ও চিকিৎসা সামগ্রী দ্রুত কাঠমান্ডুতে পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে।

ভারতীয় নাগরিকদের নিরাপত্তায় পদক্ষেপ

নেপাল পর্যটন বোর্ডের হিসেব অনুযায়ী, ১০০ জনেরও বেশি ভারতীয় পর্যটক বর্তমানে নিখোঁজ। নয়াদিল্লির পক্ষ থেকে আটকে পড়া ভারতীয়দের সুরক্ষায় তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নিখোঁজদের দ্রুত উদ্ধারে ভারতীয় হাই কমিশন চালু করেছে জরুরি হেল্পলাইন নম্বর:

  • +977 985 131 6807
  • +977 970 910 7500

বিশেষজ্ঞদের মতে, আবহাওয়া ও স্যাটেলাইট তথ্যের জন্য চীনের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে সঠিক সময়ে সময়োপযোগী পূর্বাভাসের অভাবে এই বিপর্যয়ের মাত্রা এতটা বেড়েছে। তবে সংকটজনক এই পরিস্থিতিতে নেপালি ভাই-বোনদের পাশে দাঁড়াতে সর্বশক্তি দিয়ে কাজ করছে ভারতের উদ্ধারকারী দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *