লোকসভা ভোটে কি ফিরবে এনডিএ, সমীক্ষার ফলাফলে তোলপাড়!
বার্তা ডেস্কঃ
আজ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে ফের নিরঙ্কুশ সংখ্যাগেরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারে এনডিএ। সম্প্রতি প্রকাশিত ‘ইন্ডিয়া টুডে ও সি ভোটার’-এর ‘মুড অফ দ্য নেশেন’ সমীক্ষায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সমীক্ষা অনুযায়ী, ৩২৬টি আসন নিয়ে ক্ষমতায় ফিরতে পারে এনডিএ জোট, যেখানে বিরোধী ইন্ডিয়া ব্লক পেতে পারে ১৮৫টি আসন। ভোট শতাংশের বিচারে এনডিএ পেতে পারে ৪৫ শতাংশ এবং ইন্ডিয়া ব্লক ৩৯ শতাংশ ভোট। পাশাপাশি, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ৪৯ শতাংশ মানুষের প্রথম পছন্দ বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই সমীক্ষায় দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুগুলির জনমতও প্রতিফলিত হয়েছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানে এনডিএ-র বড় ব্যবধানে এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে, যেখানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ৪৬ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, ‘এক দেশ, এক নির্বাচন’ নীতির পক্ষে ৭০ শতাংশ মানুষ সমর্থন জানিয়েছেন। গত ১ জুলাই থেকে ২৫ অগাস্ট পর্যন্ত দেশজুড়ে সংগৃহীত এই মতামতের ওপর ভিত্তি করে তৈরি সমীক্ষায় রাজনৈতিক স্থিতিশীলতাকে এনডিএ সরকারের সবচেয়ে বড় সাফল্য হিসেবে বেছে নিয়েছেন ১৩ শতাংশ উত্তরদাতা।