মুখ্যমন্ত্রী হয়ে বীরভূমের মাটিতে শুভেন্দু, কী বার্তা দিলেন তিনি?

বার্তা ডেস্কঃ

আগামী ২৯ আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার বীরভূম সফরে আসছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর এই প্রথম জেলা সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই চূড়ান্ত তৎপরতা শুরু করেছে জেলা প্রশাসন ও পুলিশ। বৃহস্পতিবার তারাপীঠ সংলগ্ন কর্কড়িয়া সরস্বতী বিদ্যামন্দিরের মাঠে তৈরি হওয়া অস্থায়ী হেলিপ্যাড সরেজমিনে পরিদর্শন করেন বীরভূমের জেলাশাসক, পুলিশ সুপার ও রামপুরহাট মহকুমাশাসকসহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে তারাপীঠ মন্দির চত্বরও ঘুরে দেখেন তারা।

প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার প্রথমে হেলিকপ্টারে করে নির্দিষ্ট মাঠে অবতরণ করে তারাপীঠ মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। এরপর রামপুরহাটের রক্তকরবী মঞ্চে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। বৈঠক সেরে বিকেলে কলকাতার উদ্দেশে রওনা দেবেন তিনি। সামনেই কৌশিকী অমাবস্যা থাকায় এই সফরের বিশেষ গুরুত্ব রয়েছে। ভক্ত ও পর্যটকদের বিপুল ভিড় সামাল দিতে এবং মানুষকে ভরসা জোগাতে নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা ও যান চলাচল নিয়ন্ত্রণে কোনো রকম খামতি রাখতে চাইছে না প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *