বঙ্গোপসাগরে নতুন বিপদ, ৩ দিনের তুমুল বৃষ্টিতে ভাসবে কোন কোন এলাকা!

বার্তা ডেস্কঃ

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের প্রভাবে আবারও চরম অশান্ত হয়ে উঠতে চলেছে সমুদ্র। আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে নতুন করে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। সেই সঙ্গে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার উপস্থিতির কারণে বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। সামুদ্রিক পরিস্থিতির আকস্মিক অবনতির আশঙ্কায় আগামী রবিবার এবং সোমবার পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অন্যদিকে, শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ও ২৪ পরগনা সহ বিভিন্ন জেলায় দফায় দফায় দমকা হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির বিরতিতে রাজ্যজুড়ে আর্দ্রতাজনিত চরম অস্বস্তি বজায় থাকবে। আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির প্রকোপ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *