কুলপিতে তৃণমূল নেতার ঘরেই অস্ত্রের পাহাড়! গ্রেপ্তারের জেরে তোলপাড় এলাকা

বার্তা ডেস্কঃ

রাজ্যে সরকার বদল হলেও থামছে না অশান্তির চোরাস্রোত। নব্য পশ্চিমবঙ্গ সরকারের ‘সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতিকে সম্বল করে এবার দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে বড়সড় সাফল্য পেল পুলিশ। কুলপি থানার দৌলতপুর গ্রামে তৃণমূলের বুথ সভাপতি মনিরুজ্জামান হালদারের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হলো বিপুল পরিমাণ তাজা বোমা ও বেআইনি আগ্নেয়াস্ত্র।

গোপন সূত্রে খবর পেয়ে মনিরুজ্জামানের বাড়িতে হানা দেয় কুলপি থানার বিশেষ টিম। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ১৮টি তাজা মারাত্মক বোমা, একটি দেশি পিস্তল এবং ৬ রাউন্ড কার্তুজ। এত বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক নিজ বাসভবনে মজুত রাখার অভিযোগে তৃণমূল বুথ সভাপতি মনিরুজ্জামান হালদারকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

এত অস্ত্র ও বিস্ফোরক কেন জমা করা হয়েছিল এবং এর নেপথ্যে কোনো বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ধৃতকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। নেপথ্যে থাকা চক্রটিকে চিহ্নিত করতেই তদন্তকারীরা ধৃত তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *