সাড়ে তিন দশক পর সোপিয়ানে ফিরছে রাম মন্দির!

বার্তা ডেস্কঃ

দীর্ঘ সাড়ে তিন দশক আগের এক রক্তাক্ত অধ্যায় ও বাস্তুচ্যুতির যন্ত্রণা পেছনে ফেলে অবশেষে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে নতুন রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার আয়োজিত এক বিশেষ ধর্মীয় আচার ও হোম-যজ্ঞের মধ্য দিয়ে এই ঐতিহাসিক কার্যক্রমের সূচনা করেন কাশ্মীরি পণ্ডিতরা। ১৯৮৭ সালের বিতর্কিত নির্বাচনের পরবর্তী সময়ে উপত্যকায় সশস্ত্র উগ্রবাদী বিদ্রোহের জেরে এই অঞ্চলের প্রাচীন রাম মন্দিরটি জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং এর জমানি জমি জবরদখল করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। কাশ্মীরি পণ্ডিতদের কাছে এই ভূখণ্ডটি যেমন গভীর ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে, তেমনই এটি অতীত বেদনার এক বড় স্মারক।

জম্মু ও কাশ্মীরের প্রত্নতত্ত্ব ও ঐতিহ্য দপ্তরের ‘হেরিটেজ সংরক্ষণ’ প্রকল্পের আর্থিক সহায়তায় এই মন্দিরটি পুনর্নির্মাণ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন, কারণ তাঁদের মতে কাশ্মীরি পণ্ডিতরা উপত্যকার সংস্কৃতি ও ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। সংশ্লিষ্ট মহলের মতে, এই মন্দির নির্মাণ কেবল একটি অবকাঠামোগত উদ্যোগ নয়, বরং এটি সোপিয়ানের মাটিতে পূর্বপুরুষদের শিকড় ও হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারের এক প্রতীকী প্রয়াস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *