কলকাতায় পারিবারিক রক্তের হোলি, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে খুন!
August 31, 2026
বার্তা ডেস্কঃ
খাস কলকাতার পাথুরিয়াঘাটা এলাকায় পারিবারিক বিবাদের জেরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি চালানোর চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাতে নিজের ভায়রা-ভাই কার্তিক সোনকরের গুলিতে গুরুতর আহত হয়েছেন সন্তোষ চৌধুরী নামের এক ব্যক্তি। ঘটনার পর থেকেই অভিযুক্ত কার্তিক পলাতক রয়েছেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত সন্তোষ চৌধুরী।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি এবং স্ত্রীর সঙ্গে বিবাদের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে গ্রেফতার করতে ইতিমধ্যেই একাধিক পুলিশ টিম গঠন করা হয়েছে এবং পুরো বিষয়টি নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে।