পিঠে শিশু বোন, কাদা মাখা চোখে মা-বাবাকে খুঁজছে খুদে: নেপালের এই দৃশ্য কাঁদাল বিশ্ব!

বার্তা ডেস্কঃ

নাগাসাকির সেই ঐতিহাসিক ও ট্র্যাজিক ছবির কথা মনে আছে? পারমাণবিক বোমা হামলার পর মৃত ছোট বোনকে পিঠে নিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা এক বালকের ছবি বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছিল। বহু বছর পর প্রায় একই রকম এক হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী থাকল সোশ্যাল মিডিয়া।

সম্প্রতি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, নেপালের এক ক্ষতে ভরা, কাদা মাখা বালক তার দুধের শিশু বোনকে পিঠে শক্ত করে বেঁধে ঘুরে বেড়াচ্ছে। চোখে-মুখে চরম ক্লান্তি সত্ত্বেও ছোট ছোট পায়ে তারা হন্যে হয়ে খুঁজে চলেছে নিজেদের হারিয়ে যাওয়া মা-বাবাকে। ক্ষুধার্ত ও আতঙ্কিত শিশুটির চিৎকারের মাঝে ভাইটির অসহায় অথচ দৃঢ় দৃষ্টি ছুঁয়ে গেছে কোটি কোটি মানুষের হৃদয়।

যদিও এই ভিডিয়োর সত্যতা ও সময় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে দৃশ্যটি দেখে চোখে জল ধরে রাখতে পারছেন না নেটিজেনরা। অনেকেই এই খুদে বালককে ‘নায়ক’ আখ্যা দিয়ে তাদের নিরাপদ পুনর্বাসনের প্রার্থনা জানিয়েছেন। কেউ কেউ এই দৃশ্যের সঙ্গে জাপানের বিখ্যাত অ্যানিমেটেড সিনেমা ‘গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইজ়’ এর মর্মস্পর্শী কাহিনীর মিল খুঁজে পাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *