হড়পা বানে ধ্বংসস্তূপ নেপাল, মৃত হাজার ছাড়াল!
বার্তা ডেস্কঃ
নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা ১,০৫০ ছাড়াল, এখনও নিখোঁজ প্রায় ৪ হাজার
গত ২৬ আগস্টের ভয়াবহ হড়পা বানে কার্যত রূপ বদলে গেছে নেপালের। জলর তোড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে একাধিক গ্রাম। দুর্যোগের পর থেকে মঙ্গলবার পর্যন্ত উদ্ধারকারী দল অন্তত ১,০৫০ জনের মরদেহ উদ্ধার করেছে। দেশের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, এখনও প্রায় ৪,০০ জনের কোনো সন্ধান মেলেনি। তবে দুর্যোগের পর থেকে এখন পর্যন্ত প্রায় ১২ হাজার মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার পাওয়া ব্যক্তিদের মধ্যে নতুন করে কোনো ভারতীয় রয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
নেপালের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তথ্য অনুযায়ী, বিপর্যস্ত আটটি জেলা থেকেই মূলত নতুন দেহগুলো উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চিতওয়ান থেকে ৩২১টি, নওয়ালপারাসি পূর্ব থেকে ২১৬টি এবং নওয়ালপারাসি পশ্চিম থেকে ১৭০টি মরদেহ মিলেছে। এ ছাড়া নুয়াকোট, গোর্খা, ধাডিং, রাসুয়া ও তানাহুন জেলা থেকেও বেশ কিছু দেহ উদ্ধার করা হয়েছে। একই সাথে তিব্বতেও এই দুর্যোগে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ভোটকোশী নদীর পাহাড়ি ঢলের ৬ দিন কেটে গেলেও স্বজনদের সন্ধান মেলেনি। উদ্ধারকারী দলের সাথে দুর্ঘটনাস্থলে ঘুরছেন নিখোঁজদের পরিজনেরা। আশার আলো নিভে যাওয়ায় অনেকে কুশপুতুল বানিয়ে প্রিয়জনের প্রতীকী শেষকৃত্য সম্পন্ন করছেন, যাতে আত্মার শান্তি হয়।
মূলত চিন ও নেপালের মধ্য দিয়ে প্রবাহিত লেন্দে নদীর তীর ধসে পড়ার ফলেই এই মারাত্মক হড়পা বানের সৃষ্টি হয়। এই ঢল ভোটকোশী ও ত্রিশূলী নদীর আশেপাশের গ্রাম ও শহরের ওপর দিয়ে বয়ে গিয়ে ঘরবাড়ি, রাস্তা, সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধসিয়ে দিয়েছে। নিহতদের তালিকায় নেপালি নাগরিকদের পাশাপাশি ভারত, অস্ট্রেলিয়া, ব্রিটেন, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিকরাও রয়েছেন।