হাতের ট্যাটুতে কিবোর্ড! অটিস্টিক সন্তানকে অক্ষর চেনাতে মায়ের অবিশ্বাস্য উদ্যোগ

বার্তা ডেস্কঃ

অটিস্টিক সন্তানের পড়াশোনা ও যোগাযোগ অব্যাহত রাখতে এক অভাবনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন জেসিকা ফ্লেচার নামের এক মা। তাঁর ১১ বছরের ছেলে হান্টার বিশেষভাবে সক্ষম হওয়ায় বিকল্প যোগাযোগের ট্যাবের সাহায্যে শিক্ষা গ্রহণ করত। কিন্তু হঠাৎ করেই সেই ডিজিটাল যন্ত্রটির ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় হান্টারের পড়াশোনা সম্পূর্ণ থমকে যায়। কাগজের ন্যাপকিনে এঁকে বোঝানোর প্রাথমিক চেষ্টা ব্যর্থ হলে সন্তানের জন্য স্থায়ী সমাধানের পথ খুঁজতে শুরু করেন ওই মা।

পরিস্থিতির সামাল দিতে জেসিকা নিজের বাহুতেই কিবোর্ড, বিভিন্ন যতিচিহ্ন এবং ইমোজি সম্বলিত একটি ট্যাটু আঁকিয়ে নেন। মায়ের এই অভিনব উদ্যোগের ফলেই মিলেছে দারুণ সাফল্য। মায়ের হাতের ট্যাটু করা কিবোর্ড দেখেই হান্টার প্রথমবার ‘মামা’ বা মা লিখে নিজের অভিব্যক্তি প্রকাশ করে। বর্তমানে ডিজিটাল যন্ত্রের বিকল্প হিসেবে মায়ের হাতের এই ট্যাটু কিবোর্ডটিকেই যোগাযোগের মাধ্যম বানিয়ে নিয়েছে শিশুটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *