১১ বছর পর রাজের ছবিতে মিমি! টলিউডে মহাবিস্ফোরণ!

বার্তা ডেস্কঃ

২০২৬ সালের পুজোয় দেব-শুভশ্রীর প্রত্যাবর্তনের খবরের মাঝেই টালিগঞ্জে দানা বেঁধেছে আরও এক চাঞ্চল্যকর গুঞ্জন। শোনা যাচ্ছে, সমস্ত মান-অভিমান ও দীর্ঘ এক দশকের ব্যবধান ভুলে পরিচালক রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার সঙ্গেই নতুন কাজের জন্য হাত মেলাচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। শেষবার ২০১৫ সালে রাজের পরিচালনায় ‘কাটমুণ্ডু’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। দীর্ঘ ১১ বছর পর পরিচালক-প্রযোজকের সঙ্গে তাঁর এই সম্ভাব্য জুটি বাঁধাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সিনেপ্রেমীদের মধ্যে প্রবল কৌতূহল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

টলিপাড়ার অন্দরের ফিসফাস, জি ফাইভের নতুন প্রজেক্টের জন্যই নাকি রাজ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স-এর ব্যানারে পরিচালক অয়ন চক্রবর্তীর এই ছবিতে কাজের প্রস্তাব গিয়েছে মিমির কাছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সেপ্টেম্বর মাসের শেষেই শুরু হতে পারে এই নতুন প্রজেক্টের শুটিং। অতীতে একাধিক হিট উপহার দেওয়া এই জুটি পেশাদারিত্বকে প্রাধান্য দিয়ে ফের একবার একসঙ্গে পর্দায় ম্যাজিক তৈরি করতে চলেছেন কি না, এখন সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন বাংলা সিনেমার অগুনতি অনুরাগী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *