চিতা থেকে ফিরে এলেন ‘মৃত’ যুবক, তারপর যা ঘটল!
বার্তা ডেস্কঃ
September 3, 202612:33 pm
ওড়িশার ধেনকানাল এলাকায় এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গিয়েছে, যেখানে নিয়ম মেনে শেষকৃত্য সম্পন্ন হওয়ার এক মাস পর ঘরে ফিরে এলেন ‘মৃত’ যুবক সনাতন নায়েক। গত ২৭ জুলাই মানসিক ভারসাম্যহীন সনাতন বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। ঘটনার দশ দিন পর বাড়ির পাশের একটি ধানখেত থেকে পুলিশ একটি অজ্ঞাতপরিচয় আধপচা দেহ উদ্ধার করে। পোশাকের রঙ দেখে পরিবার সেটিকে সনাতন বলে ভুল শনাক্ত করে এবং পুলিশ ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেয়। সনাতনের মা নিজ হাতে ছেলের চিতা সাজান এবং স্ত্রীও বিধবা হিসেবে স্বামীর শেষকৃত্য সম্পন্ন করেন।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এক মাস পর সুস্থ শরীরে বাড়ি ফিরে আসেন সনাতন। মৃতদেহটি সনাতনের না হলে কার ছিল, তা নিয়ে এখন শুরু হয়েছে জোরদার পুলিশি তদন্ত। ভুল পরিচয়ে অন্য কারও সৎকারের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সনাতনের ফিরে আসার খবরে পরিবারে আনন্দের পাশাপাশি দেখা দিয়েছে চরম বিস্ময়। পুলিশ এখন ডিএনএ পরীক্ষা বা অন্যান্য ফরেনসিক প্রমাণের ভিত্তিতে আসল মৃতদেহটি সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।