শারদোৎসব শেষ হতেই রাজ্যে পুরভোট, বড় ঘোষণা কমিশনের!

বার্তা ডেস্কঃ

পুজো মিটতেই রাজ্যজুড়ে পুরসভা নির্বাচনের প্রস্তুতি জোরকدমে শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ভোট প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই অনুযায়ী আগামী ৭ ডিসেম্বরের মধ্যে নির্বাচন শেষ করার সর্বাত্মক প্রস্তুতি এগোচ্ছে। সংশোধিত ভোটার তালিকা এবং নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার যাবতীয় নির্দেশিকা মেনেই এই ভোট পরিচালিত হবে। পাশাপাশি কলকাতা, হাওড়াসহ একাধিক পুরসভায় ওয়ার্ড বিন্যাসেও বড়সড় পরিবর্তন আনা হচ্ছে।

প্রাথমিক পর্যায়ে কলকাতা, হাওড়া, বালি, ঝাড়গ্রাম, কালিম্পং, কার্শিয়াং এবং ধূপগুড়ি পুরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এই বিষয়ে সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছে কমিশন। পোলিং স্টেশন এবং ওয়ার্ডভিত্তিক জনসংখ্যার নিরিখে আসন সংরক্ষণের রূপরেখা এই বৈঠকেই চূড়ান্ত করা হবে বলে প্রশাসনিক মহলে জোর জল্পনা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *