থেরাপি ছাড়ুন, এই ছবি দেখুন! কোন সিনেমার প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা?

বার্তা ডেস্কঃ

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সম্প্রতি আধ্যাত্মিক গুরু নীম করোলি বাবার জীবন ও আদর্শে অনুপ্রাণিত হিন্দি ছবি ‘হনুমান অংশ’-এর ভূয়সী প্রশংসা করেছেন। বিশাল চতুর্বেদী পরিচালিত ও শোবিনাও সত্যা অভিনীত এই ছবিটি নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লিখেছেন, এটি কেবল কোনো সিনেমা নয়, বরং একটি সৎসঙ্গ। নীম করোলি বাবার সংস্পর্শে আসা ভক্তদের বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি এই ছবি দেখার জন্য অনুরাগীদের বিশেষভাবে অনুরোধ করেছেন তিনি।

বক্স অফিসে ধীরগতিতে শুরু হলেও ছবিটি পরবর্তীতে দারুণ সাফল্য অর্জন করেছে। মুক্তির প্রথম দিনে মাত্র ১০ লক্ষ টাকা আয় করলেও, তৃতীয় সপ্তাহ থেকে এর ব্যবসার গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। মাত্র ২৫ দিনে ভারতে ছবিটির নেট কালেকশন ছাড়িয়ে গেছে ৪৫ কোটি টাকা। উল্লেখ্য, মহারাজ-জি নামে পরিচিত নীম করোলি বাবা ছিলেন উত্তরপ্রদেশের আকবরপুরের এক প্রখ্যাত হিন্দু ধর্মগুরু ও হনুমান ভক্ত, যাঁর জীবন ও আধ্যাত্মিক ঐতিহ্য ভক্তদের কাছে অত্যন্ত শ্রদ্ধার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *