বিপাকে মননকুমার মিশ্র, বিসিআই চেয়ারম্যান পদ কি তবে অবৈধ!

বার্তা ডেস্কঃ

বার কাউন্সিল অফ ইন্ডিয়ার (বিসিআই) চেয়ারম্যান পদে বিজেপির রাজ্যসভা সাংসদ মননকুমার মিশ্রের অবস্থানকে ‘প্রোটেম’ বা অন্তর্বর্তিকালীন বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি কেবল দৈনন্দিন কাজ পরিচালনার দায়িত্বে থাকবেন। এর ফলে ২০৩০ সাল পর্যন্ত তাঁর মেয়াদ সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্ত নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হলো।

২০১২ সাল থেকে একটানা এই পদে থাকা মননের বিরুদ্ধে সম্প্রতি আর্থিক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং স্বজনপোষণসহ একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন বিসিআই-এর কো-চেয়ারম্যান ওয়াইআর সদাশিব রেড্ডি। পাশাপাশি, নালসার ইউনিভার্সিটি অফ ল-এর পড়ুয়াদের নাম নথিভুক্ত করা স্থগিত রাখার সিদ্ধান্ত ঘিরেও দেশজুড়ে তীব্র ছাত্রবিক্ষোভ দানা বাঁধে। শীর্ষ আদালতের এই কঠোর পর্যবেক্ষণের পর মননকুমার মিশ্রের ভবিষ্যৎ এবং তাঁর দীর্ঘমেহাদী কার্যকাল এখন মারাত্মক আইনি ও রাজনৈতিক চাপের মুখে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *