পাকিস্তানের এফ-১৬ ধ্বংসকারী বীর অভিনন্দন এখন কোন পেশায় আছেন?

বার্তা ডেস্কঃ

আকাশযুদ্ধের নায়ক তথা ভারতীয় বায়ুসেনার প্রাক্তন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান বায়ুসেনা থেকে স্বেচ্ছাবসর নিয়ে নতুন পেশায় যোগ দিয়েছেন। ২০১৯ সালের বালাকোট বিমান হামলার সময় পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে নামানোর সুবাদে তিনি দেশজুড়ে বীরের সম্মান অর্জন করেন। ওই সময় পাক অধিকৃত কাশ্মীরে তিন দিন বন্দি থাকার পরও তিনি দেশের প্রতি চরম নিষ্ঠা ও সাহসিকতার পরিচয় দেন এবং পরবর্তী সময়ে বীর চক্রে ভূষিত হন।

পেশাগত জীবনের এক নতুন অধ্যায় শুরু করে তিনি এখন গোয়াভিত্তিক আঞ্চলিক বিমানসংস্থা ‘FLY91’-এ কমার্সিয়াল পাইলট হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালে যাত্রা শুরু করা এই বিমানসংস্থায় তিনি সম্প্রতি যোগ দিয়েছেন। দেশের আকাশ সুরক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালনের পর, তাঁর এই আকস্মিক পেশা বদল ও নতুন কর্মজীবন নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *