ক্যামাক স্ট্রিটে অফিসের সামনে তুলকালাম, অভিষেক কী বললেন?
September 4, 2026
বার্তা ডেস্কঃ
কলকাতা শহরের অন্যতম ব্যস্ত এলাকা ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এই চাঞ্চল্যকর ঘটনায় বিরোধী শিবিরের দিকে আঙুল তুলেছেন অভিষেক নিজে, পাশাপাশি প্রকাশ করেছেন পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ। তাঁর দাবি, পুলিশকে বারবার যোগাযোগ করা সত্ত্বেও দীর্ঘ সময় ধরে কোনো সাহায্য মেলেনি।
সামাজিক মাধ্যমে শেয়ার করা সিসিটিভি ফুটেজে অস্ত্রধারী কিছু ব্যক্তিকে অফিস চত্বরে তাণ্ডব চালাতে দেখা গেছে। তৃণমূল সূত্রে অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা প্রথমে কর্মীদের মারধর করে মোবাইল ফোন কেড়ে নেয় এবং পরে কার্যালয়ের ভেতরের আসবাবপত্র ভাঙচুর করে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হলেও এই আকস্মিক হামলা ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনার পারদ চড়েছে।