শিক্ষাব্যবস্থা ধ্বংসের চক্রান্ত! গর্জে উঠলেন শুভেন্দু
বার্তা ডেস্কঃ /indian-express-bangla/media/media_files/2026/08/23/jadavpur-university-clash-suvendu-adhikari-vande-mataram-nationalism-west-bengal-2026-08-23-08-33-40.jpg?w=1280&fit=1280,720&ssl=1)
রাজ্যের শিক্ষাব্যবস্থা ও নীতি নিয়ে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোলপার্ক রামকৃষ্ণ মিশনে বিদ্যা ভারতীর বার্ষিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে। কমিউনিস্ট আমলের ধারাবাহিকতা বজায় রেখে তৃণমূল জমানার শেষ দশ বছরে শিক্ষার হাল আরও বেশি বেহাল হয়েছে বলে দাবি করেন তিনি। এনসিসি-র মতো সুশৃঙ্খল সংগঠনকে অবহেলা করা এবং পাঠ্যসূচিতে সুকৌশলে বিকৃতির মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে বিভাজনের মানসিকতা তৈরির চক্রান্ত চলছে বলেও তোপ দাগেন শুভেন্দু।
জাতীয় শিক্ষানীতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শুভেন্দু বলেন, শিক্ষা ক্ষেত্রে সময়োপযোগী সংস্কার এবং দেশের মূল সংস্কৃতির সঙ্গে তার মেলবন্ধন অত্যন্ত জরুরি। এদিনের অনুষ্ঠানে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগান ও ‘টুকরে টুকরে গ্যাং’-এর প্রসঙ্গ টেনে কড়া ভাষায় সমালোচনা করেন তিনি। দেশের সার্বভৌমত্ব ও ঐক্যের সুরক্ষায় আইনি ও গণতান্ত্রিক উপায়ে এই অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানানোর পাশাপাশি, শিশুমনে বিভাজন দূর করতে সমাজ সংস্কারে শিক্ষা মহলকে সক্রিয় ভূমিকা নেওয়ার বার্তা দেন বিরোধী দলনেতা।