প্রমাণের অভাবে খারিজ রাহুল গান্ধীর নাগরিকত্ব মামলা!
বার্তা ডেস্কঃ
September 4, 202610:33 am
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ব্রিটিশ নাগরিকত্ব সংক্রান্ত বহুল আলোচিত মামলা খারিজ করে দিল এলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চ। রাহুল গান্ধীর বিরুদ্ধে ভারতের পাশাপাশি ব্রিটেনের নাগরিক হওয়ার অভিযোগ তুলে আদালতে মামলা করেছিলেন অশোক পাণ্ডে নামের এক ব্যক্তি। ব্রিটিশ সংস্থা ব্যাকপ্স লিমিটেডের নথি এবং ইংল্যান্ডের একটি কো ম্পা নির ঘোষণাপত্রকে তাঁর নাগরিকত্বের প্রমাণ হিসেবে দাখিল করা হয়েছিল। তবে বিচারপতি বি শরাফ এবং বিচারপতি অবধেশ কুমার চৌধুরীর ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে, এই দাবির স্বপক্ষে কোনও গ্রহণযোগ্য প্রমাণ দেখাতে পারেননি মামলাকারী। শেষ পর্যন্ত মামলাটি প্রত্যাহারের নির্দেশ দেয় আদালত।
উল্লেখ্য, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে এর আগেও একাধিকবার প্রশ্ন তুলেছে বিজেপি শিবির। এর আগে দিল্লি হাই কোর্টেও এই একই অভিযোগে মামলা করেছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। প্রতিবারই এই ইস্যুটিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শোরগোল উঠলেও, রাহুল গান্ধীর বিরুদ্ধে কোনো ठोस প্রমাণ পেশ করতে পারেননি কেউ। আইনি এই রায়ের ফলে আপাতত এই বিতর্কে বড় ধাক্কা খেলেন মামলাকারীরা।