টানা বৃষ্টির মধ্যেই বড় স্বস্তি, ফরাক্কা নিয়ে এল বড় আপডেট!

বার্তা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে ক্রমাগত ভারী বর্ষণ ও গঙ্গার জলস্তর বৃদ্ধির পেক্ষাপটে ফরাক্কা ব্যারেজ থেকে জল ছাড়া নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে চরম আতঙ্ক। তবে সমস্ত জল্পনা উড়িয়ে ফরাক্কা ব্যারেজ প্রজেক্টের জেনারেল ম্যানেজার আরডি দেশপাণ্ডে জানিয়েছেন যে, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং উদ্বেগের কোনও কারণ নেই। তিনি স্পষ্টভাবে জানান, ব্যারেজে জলের পরিমাণ বিপৎসীমার নিচে রয়েছে এবং এর গঠনগত ক্ষমতা ২৫ লক্ষ কিউসেক পর্যন্ত জল সফলভাবে সামলাতে সক্ষম। বর্তমানে সমস্ত গেট নিয়মমাফিক খোলা রেখে জলের ভারসাম্য বজায় রাখা হচ্ছে।

অন্যদিকে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ও ভারী বৃষ্টির ফলে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ইতিমধ্যেই ডিভিসি ১ লক্ষ ২০ হাজার কিউসেক জল ছেড়েছে। ফলে রাজ্যজুড়ে নদীগুলির জলস্তর বৃদ্ধি পেয়ে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু নিম্নঞ্চলে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। ফরাক্কা নিয়ে স্বস্তি মিললেও, ডিভিসির অতিরিক্ত জল ছাড়ার কারণে বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কা প্রবল হয়ে উঠছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *