কালবৈশাখীর তাণ্ডব, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির লাল সতর্কতা!

বার্তা ডেস্কঃ

বৃহস্পতিবার ভোর থেকেই মেঘলা আকাশ আর দফায় দফায় বৃষ্টিতে ভিজছে কলকাতা ও সংলগ্ন এলাকা। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এবং বীরভূমে জারি করা হয়েছে কমলা সতর্কতা। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পাশাপাশি ঘন ঘন বজ্রপাত ও প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে এই আট জেলায়। নিচু এলাকা প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কার মাঝে বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা নেমেছে। শুক্রবার থেকে দক্ষিণে সাময়িক উন্নতি হলেও সোমবার থেকে ফের দুর্যোগ বাড়ার পূর্বাভাস রয়েছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগ ও দুর্ভোগের ধারা অব্যাহত থাকছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী এবং আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা থাকলেও উত্তরের পাহাড়ি অঞ্চলে আগামী কয়েক দিন টানা বৃষ্টি চলবে। আবহাওয়া আধিকারিকদের মতে, উত্তরের পরিবেশ স্বাভাবিক হতে আরও বেশ কিছুটা সময় লাগবে। ফলে নদীগুলির জলস্তর বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা থেকেই যাচ্ছে। সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে না বেরোনো এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *