একই পরিবারে একাধিক রেশন কার্ড? অবশেষে কড়া পদক্ষেপ খাদ্য দপ্তরের!

বার্তা ডেস্কঃ

আবাস যোজনার বাড়ি পেতে যৌথ পরিবার ভেঙে কৃত্রিম ‘নিউক্লিয়ার’ রেশন কার্ড তৈরির দুর্নীতি রুখতে বিগত দিনে আবেদনের ‘সিস্টেম ব্লক’ করেছিল খাদ্য মন্ত্রক। তবে দুর্নীতি ঠেকানো গেলেও যৌথ পরিবার থেকে সত্যি বিচ্ছিন্ন হওয়া সাধারণ মানুষ ব্যাপক বিপাকে পড়েছিলেন। রেশন কার্ড আলাদা করতে না পেরে সুবিধাবঞ্চিত হচ্ছিলেন প্রকৃত দুস্থ উপভোক্তারা। এছাড়া ডেটাবেসের পুরনো ত্রুটির কারণে সচ্ছল সদস্যের সাথে সাথে একই প্রোফাইলের যোগ্য দরিদ্রদের কার্ডও বাতিল হয়ে যাচ্ছিল। এই জটিলতা নিরসনে খাদ্যদপ্তরকে চিঠি দিয়েছিল ‘ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন’।

অবশেষে সেই পুরনো ‘ব্লক’ তুলে নিয়ে রেশন সমস্যার সুরাহা করল খাদ্য মন্ত্রক। এবার থেকে সামাজিক বা বাস্তবিক কারণে যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া একক পরিবারগুলোও প্রয়োজনীয় নির্দিষ্ট ফরম পূরণ ও সঠিক নথি জমা দিয়ে সহজেই নতুন রেশন কার্ড পাবেন। এর ফলে বহুদিনের আইনি ও প্রযুক্তিগত জটিলতা কাটিয়ে স্বস্তি পেলেন সাধারণ মানুষ এবং হয়রানি কমল রেশন ডিলারদেরও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *