বাসে হেনস্তা রুখতে এবার কড়া ব্যবস্থা, বড় চমক পরিবহণ দপ্তরের!

বার্তা ডেস্কঃ

সরকারি বাসস্ট্যান্ডে মহিলা যাত্রীদের দেখে বাস না থামানো এবং যাত্রীদের হয়রানি রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করল রাজ্য পরিবহণ দপ্তর। পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, বাস পরিষেবাকে আরও শৃঙ্খলিত ও নজরদারির আওতায় আনতে এবার থেকে ডিউটি চলাকালীন সমস্ত সরকারি বাসের কন্ডাকটরদের পোশাকে থাকবে বডি ক্যামেরা। এর পাশাপাশি, বাসে যাত্রীদের যাবতীয় জরুরি সমস্যা সুরাহা ও দ্রুত যোগাযোগের জন্য নিগমভিত্তিক বেশ কয়েকটি হেল্পলাইন নম্বরসহ বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে (NBSTC: ৯০৪৬২২৯০২৫, SBSTC: ৭৬৯৯৯৯৩৯৩০, CTC/WBTC: ৮৬৯৭৭৩৩৩৯২/৮৬৯৭৭৩৩৩৯১ এবং WBSTC: ৯৪৩২৫৯৭০৯৮)।

পরিষেবার মান উন্নত করার লক্ষ্যে আসন্ন দুর্গাপুজোর আগেই বেশ কিছু নতুন এসি ও নন-এসি বাস চালুর কথা বলা হয়েছে এবং আগামী বছরের মার্চ মাসের মধ্যে রাজ্যে প্রায় ১,০০০টি নতুন সরকারি বাস নামানোর পরিকল্পনা রয়েছে। কর্মসংস্থান বৃদ্ধির জন্য বেকার যুবকদের সুলভে পারমিট প্রদান এবং শহর ও গ্রামে অটো-টোটো চালুর উদ্যোগ নিচ্ছে দপ্তর। সার্বিক সড়ক নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নের কাজেও বিশেষ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *