মুর্শিদাবাদে ধৃত দুই বাংলাদেশি, নেপথ্যে কি বড় কোনো চক্র?

বার্তা ডেস্কঃ

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার কৃষ্ণশাইল মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় পুলিশ আনারুল শেখ এবং মোহাম্মদ রুবেল শেখ নামের ওই দুই ব্যক্তিকে আটক করে। জানা গেছে, তাঁদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিচয় নিয়ে অসঙ্গতি দেখা দিলে নথিপত্র পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর পুলিশ তাঁদের গ্রেফতার করে।

কী উদ্দেশ্যে তাঁরা সীমান্তে অনুপ্রবেশ করেছিলেন এবং সীমান্ত পারাপারে কোনো স্থানীয় পাচারকারী চক্র জড়িত ছিল কি না, তা নিয়ে তল্লাশি শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। প্রাথমিক অনুমানে পুলিশ মনে করছে, সীমানা পেরিয়ে এপারে আসার পেছনে একটি সক্রিয় নেটওয়ার্কের হাত রয়েছে। ধৃতদের কাছ থেকে কোনো আপত্তিকর সামগ্রী উদ্ধার হয়েছে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার দু’জনকেই জঙ্গিপুর আদালতে পেশ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *