পুজোর আগে সুখবর, সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা?
বার্তা ডেস্কঃ
মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ শুরু হয়েছে গত জুন মাস থেকে। তৃতীয় কিস্তির টাকা দেওয়া হলেও এখনও অনেকের অ্যাকাউন্টেই টাকা ঢোকেনি। সেপ্টেম্বর মাসে কবে নাগাদ টাকা ঢুকবে? জেনে নিন বিস্তারিত…
ক্ষমতায় আসলে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডারের সহায়তা দেওয়া হবে। বঙ্গ বিজেপি সরকার জুন মাস থেকেই এই প্রকল্প চালু করলেও অনেকেই এখনও এই অর্থ প্রাপ্তি থেকে বঞ্চিত। জুলাই মাসে অনেকেই টাকা পাননি। তবে অগাস্ট মাসে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা তৃতীয় কিস্তির টাকা পেয়েছেন। এবার সেপ্টেম্বর মাসে কবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে, তা নিয়ে বিস্তারিত তথ্য জানাল রাজ্য সরকার।
সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, ১৭ অগাস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা প্রদানের কাজ শুরু হয়েছে। গত মাসে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। প্রতি মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে এই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।
গত ২৪ অগাস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা ১ কোটি ৪৫ লক্ষ ৬৪ হাজার ৪৭২ জনের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গিয়েছে। এর মধ্যে ১৯ লক্ষ ২০ হাজার জন মুসলিম সুবিধাভোগী মহিলা রয়েছেন।
সূত্রের খবর, সরকারি যাচাই প্রক্রিয়ায় সফলভাবে উত্তীর্ণ হলেই সেপ্টেম্বর মাসে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা পাওয়া যাবে এবং সরকারিভাবে নাম নথিভুক্ত হবে। ফলে তারা সেপ্টেম্বরের টাকা নিশ্চিতভাবেই পাবেন। কোনো কারণে গত মাসে যারা টাকা পাননি বা যাদের স্ট্যাটাস ‘আন্ডার প্রসেস’ (Under Process) ছিল, কিছু সূত্র দাবি করছে যে তারা অগাস্ট ও সেপ্টেম্বর মিলিয়ে একসঙ্গে ৬০০০ টাকাও পেতে পারেন। তবে এ বিষয়ে সরকারি তরফে এখনও কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রতি মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে যোগ্য উপভোক্তাদের [Aadhaar Redacted]-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি (DBT) এই ৩০০০ টাকা পাঠানো হবে। আর যাঁরা যোগ্যতার সব মাপকাঠিতে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও টাকা পাননি, তাঁদের পোর্টালে আবেদন করতে হবে।