সন্তানকে ফোন থেকে দূরে রাখতে ফেসবুক-ইনস্টাগ্রামের অভাবনীয় উদ্যোগ!

বার্তা ডেস্কঃ

ফেসবুক ও ইনস্টাগ্রামের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের সুরক্ষায় ঐতিহাসিক পদক্ষেপ নিল মেটা। আমেরিকার একাধিক রাজ্যের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে প্রায় ১৭ থেকে ১৮ বিলিয়ন ডলারের সমঝোতায় সম্মত হয়েছে এই টেক জায়ান্ট। এর ফলে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের নিরাপত্তার স্বার্থে একগুচ্ছ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে সংস্থাটি। নতুন এই সমঝোতা অনুযায়ী অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে একাধিক নিয়ম কার্যকর হবে। যার মধ্যে রয়েছে দৈনিক সর্বোচ্চ দুই ঘণ্টার স্ক্রিনটাইম, রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত প্ল্যাটফর্ম ব্যবহারে পূর্ণ নিষেধাজ্ঞা এবং স্কুল চলাকালীন নোটিফিকেশন বন্ধ রাখার সিদ্ধান্ত।

এতদিন টেক সংস্থাগুলি শিশুদের ডিজিটাল অভ্যাসের সব দায় অভিভাবকদের ওপর চাপিয়ে আসলেও, বিশেষজ্ঞরা এই নতুন চুক্তিকে ডিজিটাল দুনিয়ার বড় ‘টার্নিং পয়েন্ট’ বলে মনে করছেন। চিকিৎসা গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত স্ক্রিনটাইম শিশুদের মানসিক উদ্বেগ, শারীরিক আত্মবিশ্বাসের অভাব ও বিষাদগ্রস্ততা বাড়িয়ে দেয়। এবার সেই অ্যালগরিদমিক ক্ষতিকর প্রভাবের দায় প্রযুক্তিনির্মাতাদের ওপরই ফিরল। মেটার এই সিদ্ধান্ত কেবল অর্থ জরিমানা নয়, বরং শিশুদের মানসিক স্বাস্থ্যকে বাণিজ্যিক মুনাফার ওপর স্থান দেওয়ার একটি বড় পদক্ষেপ। বিশ্বজুড়ে অন্যান্য প্ল্যাটফর্মগুলি এটি অনুসরণ করলে শিশুদের জন্য একটি সুরক্ষিত ও সুস্থ ডিজিটাল পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *