পদ্মার ইলিশের নামে ভারতীয় মাছ, বনগাঁ মার্কেটে বড়সড় প্রতারণা!

বার্তা ডেস্কঃ

বাঙালির ইলিশ আবেগকে পুঁজি করে বনগাঁ নিউ মার্কেটে চলছিল রমরমিয়ে প্রতারণা। পদ্মার ইলিশের নাম করে চড়া দামে বিক্রি হচ্ছিল ওড়িশা, মহারাষ্ট্র ও গুজরাটের ভারতীয় ইলিশ। কেজিতে ২২০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত দাম হাঁকিয়ে ক্রেতাদের পকেট কাটা হচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় ঢালাও প্রচার চালিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করছিলেন একশ্রেণির অসাধু ব্যবসায়ী। ইলিশপ্রেমী ক্রেতারা পদ্মার লোভনীয় স্বাদের আশায় জলের দরে টাকা ওড়ালেও বাড়ি ফিরে বুঝতে পারতেন আসল সত্য। এক ক্রেতা জানান, বিক্রেতার কথায় ভরসা করে মাছ কিনেও শেষরক্ষা হয়নি, খাওয়ার পরই স্পষ্ট হয়ে যায় প্রতারণার ফাঁদ।

হিলসা ফিশ অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, গত বছরের পর ভারতে আর কোনো বাংলাদেশি ইলিশ আমদানি হয়নি। সুতরাং, এক বছর আগের মাছ ব্যবসায়ীদের কাছে মজুত থাকার কোনো প্রশ্নই ওঠে না। এই চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে আসতেই বনগাঁর বাজারে রাতারাতি ভোলবদল ঘটে। তোলপাড় সৃষ্টি হওয়া মাত্রই ব্যবসায়ীরা পিছু হটেছেন এবং বর্তমানে আর কেউ ভারতীয় ইলিশকে মিথ্যে পরিচয়ে বিক্রি করার সাহস পাচ্ছেন না। প্রশাসনের নজরদারির পাশাপাশি এই ঘটনার পর থেকে বাজারজুড়ে ক্রেতাদের মধ্যে ব্যাপক সচেতনতা লক্ষ্য করা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *