ট্রাম্পের দূতের সঙ্গে বৈঠক সফল, তবুও শীতজুড়ে দীর্ঘায়িত যুদ্ধের শঙ্কা!

বার্তা ডেস্কঃ

আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চার বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই কিইভে এই আলোচনার আয়োজন করা হয়। বৈঠক শেষে উভয় পক্ষই এই আলোচনাকে ‘ইতিবাচক’ ও ‘ফলপ্রসূ’ বলে অভিহিত করেছেন। প্রতিনিধিদের এই সফর চলাকালীন দুই দেশের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

বৈঠকে আলোচনার পথ সুগম হলেও যুদ্ধ বন্ধের বিষয়ে বড় কোনো চূড়ান্ত সমঝোতার ঘোষণা করা হয়নি। ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি আশঙ্কার কথা জানিয়ে বলেছেন, আপাতদৃষ্টিতে এই সংঘাত শীতকাল পর্যন্ত গড়ায় বলে মনে হচ্ছে। তিনি অভিযোগ করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি ইউক্রেনের ওপর হামলার তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক সমঝোতা প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক প্রচেষ্টা বজায় রাখার পাশাপাশি রাশিয়ার যেকোনো আগ্রাসনের উপযুক্ত ও কড়া জবাব দিতে তৈরি ইউক্রেন।

অন্যদিকে ট্রাম্পের দূত স্টিভ উইটকফ জানান, দীর্ঘস্থায়ী শান্তির জন্য উভয় পক্ষকেই কিছুটা নমনীয় আচরণ করে সমঝোতায় আসতে হবে। দুই দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে বর্তমানে ইতিবাচক ও আশাব্যঞ্জক একটি সমাধানের পথ তৈরি হচ্ছে বলে তিনি অভিমত প্রকাশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *